Breaking News
Home / TRENDING / জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে মেরে মাথা ফাটাল ছেলে

জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে মেরে মাথা ফাটাল ছেলে

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
জায়গা জমি ছেলের নামে লিখে দিতে অস্বীকার করায় বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার পাঙ্গাসখালী গ্রামে। আহত ব্যক্তি ৬২ বছরের রুস্তম সর্দার । বড় ছেলে সহরুদ্দিন সর্দার ও বৌমা প্রিয়াঙ্কা সর্দার বেশ কয়েকদিন ধরে জায়গা জমি ও বাড়ি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বৃদ্ধকে। মঙ্গলবার রাতে হঠাৎই বাড়িতে গিয়ে সহরুদ্দিন বাবাকে জানায় তাদেরকে সমস্ত জমি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা পেয়েছে সেটা দিতে হবে, না হলে সে বাড়ি ভেঙে দেবে। একইসঙ্গে বৃদ্ধ বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। এরপরও রুস্তম জমি জমা লিখে দিতে অস্বীকার করলে আচমকা লাঠি দিয়ে সজোরে তাঁর মাথায় আঘাত করে সহিরুদ্দিন।ঘটনাস্থলে রুস্তম সর্দার লুটিয়ে পড়ে ও মাথা ফেটে যায়। তখন তড়িঘড়ি ছোট ছেলে দেখতে পেয়ে বাবাকে নিয়ে আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেI এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ করেছেন আহত ব্যক্তির স্ত্রী সহরজান বিবি।অভিযুক্ত ছেলে ও বৌমার শাস্তি জন্য আবেদন করেছেন ওই বৃদ্ধ দম্পতি। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *