নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
ঢাকঢোল বাজিয়ে বিজেপির কর্মীদের নাচগান দেখে মনে হচ্ছিল যেন কোনও নির্বাচনে জয়ী হয়েছে দল। দলের মহিলা কর্মী থেকে পুরুষ কর্মী সকলেই নাচছিলেন ব্যান্ডের তালে তালে। নাচছিলেন বিজেপির পতাকা হাতে নিয়ে আদিবাসী মহিলারাও । এমনকি রাস্তায় পথচলতি এক সাধুও এই নাচে যোগ দেন । ছবিটা দলের বিজয় মিছিলের মতো দেখালেও আসলে ঘটনা অন্য। তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার মেয়াদের শেষ দিন ছিল এদিন । রাজ্যের ১১টি পুরসভার মধ্যে দূর্নীতিতে সবার সেরা এই পুরসভাই বলে অভিযোগ করেন বিজেপির নেতা কর্মীরা । আর তার কারণেই এদিন একটি দুর্নীতির পোষ্টার লাগানো সুটকেস ও দুটি ট্রফি পুরসভার গেটের সামনে রেখে আনন্দ উল্লাসে ফেটে পড়েন নেতা কর্মীরা । তাঁরা বলেন, এই ক’বছরে এই পুরসভায় আদিবাসীদের ফাইল উধাও হয়ে যাওয়ার দূর্নীতি, রাস্তা খোঁড়া আর রাস্তা তৈরি তার দূর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এই পুরসভার চেয়ারম্যান আর পুরসভার বিরোধী দলনেত্রী দুজনে মিলে মিশেই করেছেন এই চুরি । এদিন বিজেপির নেতা কর্মীরা সেই ঘটনাকে কিছুটা কটাক্ষ করেন মিছিলে। উল্লেখ্য, ২০১৩এর পুরসভা নির্বাচনে ৪২ বছরের বামফ্রন্টকে ক্ষমতাচ্যূত করে তৃণমূল বালুরঘাট পৌরসভা প্রথম বারের জন্য দখল করেছিল । ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টি তৃণমূল তাদের দখলে রাখলেও ১১টি ছিল বামফ্রন্টের । প্রথম চেয়ারম্যান চয়নিকা লাহা হলেও তাঁর অকাল মৃত্যুর পরে এই পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন রাজেন শীল । যার আমলে পুরসভার দুর্নীতি সেরার সেরা পর্যায়ে পৌঁছায় বলে দাবী বিজেপির । শেষ দিনে সেই দুর্নীতির অভিযোগ নিয়ে অভিনব আন্দোলন করে ট্রফি ও সুটকেস নিয়ে । ব্যান্ডপার্টি বাজিয়ে নাচ গান ছাড়াও পটকা ফাটাতে দেখা যায় বিক্ষোভকারীদের । দুর্নীতির জন্য চেয়ারম্যানের নামে একটি ট্রফি এবং তাকে সহযোগিতা করার জন্য তাঁর বোন তথা বিরোধী দলনেত্রীর নামেও একটি আলাদা ট্রফি রাখে বিজেপির নেতাকর্মীরা । মঙ্গলবার দুপুরে পুরসভার ক্ষমতা হস্তান্তরের সময় দলীয় পতাকা হাতে নিয়ে এমন আন্দোলন নজর কাড়ে শহরবাসীর । অবাক হন খোদ পুরকর্মীরাও । পরে শহর জুড়ে একটি র্যালিও করেন বিজেপি কর্মীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news