ভাস্কর মান্না:
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর বিশ্বকাপ জয়ের আশা হাত ছাড়া হল কোহলিদের। কিন্তু সেমিফাইনাল পর্যন্ত ভারতীয় দল যেভাবে লড়াই করে পৌঁছেছে তা প্রশংসনীয়। তারই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। আবার ক্যাপ্টেন কুলের অনেক ভক্তরা হ্যাশট্যাগ দিয়ে লিখছেন #ThankYouMSD।
এইসব দেখে কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকরও ধোনিকে নিয়ে টুইট করেন। তিনি বলেন, “নমস্কার, এম এস ধোনিজি। আজ কাল আমি শুনেছি, আপনি নাকি অবসর নিতে চান! দয়া করে এমন ভাবেন না। দেশের জন্য আপনার খেলার প্রয়োজন আছে এবং আমারও অনুরোধ যে, আপনি অবসরের চিন্তা মাথায় আনবেন না।” লতা মঙ্গেশকরের এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই নেটিজেনরা গায়িকার সঙ্গে একমত পোষণ করেন।
বিশ্বকাপের পরেই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। তা নিয়ে খুব শ্রীঘ্রই দল ঘোষণা করবে বিসিসিআই। ওই দলে ধোনি থাকবে কিনা, সে ব্যাপারে জানতে চাওয়া হলে কোহলি বলেন, না। এখনও এই ব্যাপারে ধোনি কিছু বলেনি।
সেমিফাইনালে ধোনি রান আউট হলেও, জাডেজার সঙ্গে তাল মিলিয়ে যেভাবে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তা দেখে বিস্ময় প্রকাশ করে ক্রিকেট প্রেমীরা। এমনকি প্রতিপক্ষকেও চিন্তায় ফেলে দিয়েছিল একটা সময়। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। ওইদিন তিনি বলেছিলেন, “ধোনির রান আউট ছিল ওই ম্যাচের সবচেয়ে বড় ট্রার্নিং পয়েন্ট।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news