নীল রায়। ভুয়ো ডিগ্রি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল দিল্লির এক আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী সার্থক চতুর্বেদীর করা মামলার ভিত্তিতে ২৫ জুলাইয়ের মধ্যে অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির ওই আদালত।
প্রসঙ্গত, শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় অসত্য তথ্য জমা দেওয়ার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। গত লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল সিপিএম। তাদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নিজেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮-০৯ সালে পাশ এমবিএ ডিগ্রি নিয়ে পাশের দাবি করেছেন অভিষেক। ওই শিক্ষা প্রতিষ্ঠান ২০১৪ সালে দিল্লি হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল, তারা এমন কোনও ডিগ্রি দেয় না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news