Breaking News
Home / TRENDING / দীঘায় জলোচ্ছ্বাসের জেরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় গ্রামবাসীরা

দীঘায় জলোচ্ছ্বাসের জেরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা:

নিম্নচাপের জেরে মাঝেমধ্যেই জলোচ্ছ্বাস হচ্ছে দীঘা, শংকরপুর, মন্দারমনি ও তাজপুরে। আর এই জলোচ্ছ্বাসের জেরে শংকরপুর তাজপুরের মেরিন ড্রাইভের রাস্তা ভেঙে জল ঢুকছে গ্রামে মধ্যে। এমনকি কিছু কিছু বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে সমুদ্রের নোনা জল। ওই এলাকাগুলির চাষের জমিও জলের তলায়।

এই অবস্থায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে কিছুজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিন এলাকা পরিদর্শনে যান রামনগরের বিধায়ক অখিল গিরি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস। তবে তাঁদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রায় প্রতি বছরই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁদের। সব জেনে শুনেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাঁদের দাবি, স্থায়ী ব্যবস্থা না হলে আর কিছু বছর পর জলোচ্ছ্বাসে ভাসবে সমুদ্র তীরবর্তী গ্রামগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *