নিজস্ব সংবাদদাতা
অনুব্রত মন্ডলকে আবার শো-কজ করল নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় বার বার বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে শো-কজ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তৃণমূলের বিতর্কিত এই নেতা আগেও নানা মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। কখনও ‘উন্নয়ন দাঁড়িয়ে আছে’, কখনও ‘গুড়- বাতাসা’বলে বিতর্ক তৈরি করেছেন।
সম্প্রতি বিরোধীদের ‘নকুলদানা খাওয়ানোর’ কথা বলে বিতর্ক তৈরি করেন। নানা দল থেকে অভিযোগ ওঠার পর অনুব্রত মণ্ডলকে সতর্ক করে নির্বাচন কমিশন। মিটিং, মিছিল প্রচার সভায় অনুব্রতকে বুঝে কথা বলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news