Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর নির্দেশেই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করবে কমিটি, তোপ বাবুলের

মুখ্যমন্ত্রীর নির্দেশেই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করবে কমিটি, তোপ বাবুলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

জাতীয় শিক্ষানীতির (National Education Policy) বিরোধিতা করে কমিটিকে কি রিপোর্ট লিখতে হবে তা আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, “আগে বিরোধিতা করব তারপর কমিটি বিরোধিতার কারণ ঠিক করা হবে এটা ঠিক নয়। যারা কমিটির সদস্য হয়েছেন এদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তাদের কি লিখতে হবে এবং তাদের কমিটির রিপোর্ট কি হবে। এটা অনেক আগেই মাননীয়া ওদের লিখে নির্দেশ দিয়ে দিয়েছেন। ওনারা অনুপ্রেরণায় কি কি লিখতে হবে তা উনি বলে দিয়েছে। এই যে হাস্যকর পরিস্থিতি পশ্চিমবঙ্গের চলছে, এটার কারণ হতে পারে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি।” প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি নিয়ে অবস্থান ঠিক করতে একটি কমিটিও গড়েছে রাজ্য। শিক্ষা‌বিদ সৌগত রায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সব্যসাচী বসু রায় চৌধুরী, অভীক মজুমদার, পবিত্র সরকার এবং সুরঞ্জন দাসকে নিয়ে গঠিত কমিটি আগামী ১৫ অগস্টের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই প্রসঙ্গেই যেদিন আক্রমণ শানানো বাবুল সুপ্রিয়। এ প্রসঙ্গে তাঁর উক্তি, “বোধবুদ্ধি বা দিদির অনুপ্রেরণায় কি একেবারেই নেই। কেন বিরোধিতা করবো তারপরে ঠিক করা হবে ?”

বাবুল বলেন, “কমিটির সদস্যদের সম্পূর্ণ মর্যাদা জানিয়েই বলছি, কী রিপোর্ট লিখতে হবে তা মাননীয়ার অনুপ্রেরণায় আগে থেকেই লিখে দেওয়া হয়েছে।” গায়ক রাজনীতিকের কথায়, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের বিদগ্ধ শিক্ষাবিদরা বসে দিনের পর দিন আলোচনা করে তারপর এই শিক্ষা নীতি তৈরি করা হয়েছে। যদি এক্ষেত্রে কোন আপত্তি থাক তা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে জানাতে পারেন। এটাই তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। আপনার যদি কোনও ভাল পরামর্শ থাকে তাও আপনি জানাতে পারেন।” প্রসঙ্গত, ইউজিসির একচুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথমবারের জন্য মত প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, শিক্ষা নীতি প্রয়োগ করতে দেশের সব রাজ্যের পরামর্শ নেওয়া হবে।

তারপরই শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে কাটগড়ায় তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ভিডিও বার্তা প্রকাশ করে আসানসোলের সাংসদ বলেছেন, “বিরোধিতা করা হবে এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি কমিটি করা হবে। কমিটি যাচাই করে দেখবে জাতীয় শিক্ষানীতি কেন ঠিক নয়। জাতীয় শিক্ষা নীতির মধ্যে কি কি ভুল আছে। কেন জাতীয় শিক্ষানীতির পশ্চিমবঙ্গ সরকার বিরোধিতা করছে। অর্থাৎ, জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করা হবে এই সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “পরে কমিটির সিদ্ধান্ত নেবে কি কি কারণে জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করা হবে। এটা কি মজা হচ্ছে ? এই ঘোষণা গুলি যখন হয়, শিক্ষামন্ত্রী যখন এইসব ঘোষণা করেন তখন বোঝেন না যে, আসলে তিনি কতটা হাসির খোরাকে পরিণত হচ্ছেন ! তৃণমূল সবেতেই বিরোধিতা করে। সবচেয়ে বড় কথা ওরা পশ্চিমবঙ্গের জনগণের বিরোধিতা করেন !”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *