Breaking News
Home / TRENDING / তৃণমূল ও সিপিএমের দুষ্কৃতীরা যৌথভাবে হেনস্থা করেছে, অভিযোগ বিজেপি নেত্রীর

তৃণমূল ও সিপিএমের দুষ্কৃতীরা যৌথভাবে হেনস্থা করেছে, অভিযোগ বিজেপি নেত্রীর

প্রসেনজিৎ ধর:

 

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ঢোকার সময় একদল ছাত্র ছাত্রীরা বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এমনকি মারধর করা হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। হেনস্থা করার অভিযোগ ওঠে অগ্নিমিত্রা পালকে। 

 

অগ্নিমিত্রা পালের অভিযোগ, ৭১ সালে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। বহুবার এই বিশ্ববিদ্যালয়ে এসেছি কখনও এমন ঘটনা হয়নি। আজ যেটা করা হল সেটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। তবে এইভাবে বিজেপিকে আটকানো যাবে না তিনি মনে করেন। তাঁর যুক্তি, কোনো শিক্ষিত ছেলে মেয়েরা এই ধরণের আচরণ করতে পারে না, তৃণমূল-সিপিএমের বহিরাগত দুষ্কৃতীরা এর পেছনে রয়েছে। 

 

পাশাপাশি তিনি অভিযোগ করেন, আমি গেট থেকে ঢোকার সময় বেশ কিছু ছাত্র আমার শাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তৃণমূল ও সিপিএমের ছাত্র সংগঠনের নেতারা এই ঘটনা ঘটিয়েছে। একইসঙ্গে তিনি বলেন, যখন আমাকে অসভ্য ভাষায় গালাগালি দেয় বিক্ষোভকারীরা, তখন আমি পুলিশ কমিশনার অনুজ শর্মাকে ফোন করি। পুলিশ কমিশনার জানায় উপাচার্য না ডাকলে আমরা পুলিশ পাঠাতে পারি না।

 

সূত্রের খবর, উপাচার্য সুরঞ্জন দাস শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ডাকবেন না বলে অনড় ছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, তাতে যদি তাঁকে পদত্যাগ করতে হয় তবে তা করতে তিনি রাজি। তবে এই পুরো ঘটনায় তৃণমূলেরই যোগসাজশ রয়েছে বলে মনে করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, আমার শাড়ি ধরে যদি টানতে পারে তাহলে রাজ্যের সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়, শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে রাজনীতি করছে তৃণমূল, তাতে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে যেতে ভয়পাবে অধ্যাপক-অধ্যাপিকারা। এই ঘটনার জন্য লিখিতভাবে থানায় অভিযোগ করার কথাও জানিয়েছেন তিনি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *