Breaking News
Home / TRENDING / দেশদ্রোহী মামলায় কানহাইয়ার পাশে অরবিন্দ কেজরিওয়াল

দেশদ্রোহী মামলায় কানহাইয়ার পাশে অরবিন্দ কেজরিওয়াল

ভাস্কর মান্না:

 

জেএনইউ কাণ্ডে সিপিআইয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের পাশে দাঁড়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান ও আফজল গুরুর সমর্থনে আন্দোলন করার অপরাধে, কানহাইয়া কুমার সহ ৯ জনের বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা কোর্টে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। 

 

শুক্রবার আদালত জানায়, এই মামলায় দিল্লি সরকারের অনুমতি প্রয়োজন। অনুমতি না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আদালতের এই নির্দেশের পরেই আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, এই মামলায় অনুমতি দেব না। কানহাইয়া কুমারের মন্তব্য দেশ বিরোধী ছিল না। আম আদমি পার্টির এই অবস্থান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, যেখানে দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ১২০০ পাতার চার্জশিট জমা দিয়েছে এবং আদালতের দ্বারস্থ হয়েছে। সেখানে কেন কেজরিওয়াল সরকার প্রশাসনের উপর আস্থা হারালেন। এমনকি অভিযুক্তদের বাঁচানোর জন্য তাঁদেরকে প্রত্যক্ষ সমর্থন করা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক মহলে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কি কেজরিওয়ালের এই অবস্থান?

 

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি সংসদ হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে জেএনইউ-তে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে কানহাইয়া কুমার আফজল গুরুকে সমর্থন করে ভারত বিরোধী স্লোগান দেয়। তিনি বলেন, “ভারত তেরে টুকরে হোঙ্গে, ইনসা আল্লাহ, ইনসা আল্লাহ।” এই ঘটনায় কানহাইয়া সহ জম্মু-কাশ্মীরের ৭ ছাত্র এবং সিপিআই নেতা ডি রাজার মেয়ে অপরাজিতা রাজা, অনির্বান ভট্টাচার্য এর বিরুদ্ধে মামলা রুজু করে দিল্লি পুলিশ। লোকসভা নির্বাচনের আগে জানুয়ারিতে তাঁদের বিরুদ্ধে পাতিয়ালা কোর্টে চার্জশিট জমা দেয় পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *