Breaking News
Home / TRENDING / গাঁধীজীকে হাতিয়ার করে জনসংযোগে পথে নামছে কংগ্রেস

গাঁধীজীকে হাতিয়ার করে জনসংযোগে পথে নামছে কংগ্রেস

ওয়েব ডেস্কঃ

জনসংযোগ বাড়াতে এবং কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে গাঁধীজীর নীতিকেই আঁকড়ে ধরতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে গাঁধীজীর মতো পথে নেমে আন্দোলন করতে ইচ্ছুক কংগ্রেসের প্রথম সারির নেতারা। ২ অক্টোবর মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ উপলক্ষে পদযাত্রায় অংশ নেবেন সনিয়া-রাহুল প্রিয়াঙ্কারা।

কংগ্রেস নেতাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর সাম্প্রদায়িক সম্প্রীতি, অহিংসা ও ধর্মনিরপেক্ষতার মূল্যবান রয়েছে। তাই আমরা এইসব পুনরায় উদ্ধারের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছব এবং জনসংযোগ বাড়াব। শুধুমাত্র শীর্ষস্তরেই নয় প্রত্যেকটি প্রদেশকে গাঁধীজীর জন্মদিবস উপলক্ষে রাস্তায় নেমে জনসংযোগ করতে বলা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্যে শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেসে সভানেত্রী সনিয়া গাঁধী।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ছন্নছাড়া অবস্থা কংগ্রেসের। একের পর এক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। নিজেদের দলের নীতি ও নেতা দুটোই ঠিক করতে ব্যর্থ তাঁরা। অন্যদিকে দলীয় বিবাদে জেরবার কংগ্রেস নেতৃত্ব। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলট, মিলিন্দ দেওরার মতো প্রকাশ্যেই দলের বিরুদ্ধে কথা বলছেন। এপ্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, নিজেদের ঘর সামলাতেই ব্যর্থ কংগ্রেস। তাঁরা কিভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করবে? কংগ্রেস আগে নিজেদের ঘর সামলাক। তাতেই উপকার পাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *