নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
ঠাকুর বিসর্জনের সময় গন্ডগোলকে কেন্দ্র করে গুলি চালনার ঘটনায় গুলিবিদ্ধ হলেন এক স্বর্ণ ব্যবসায়ী I গুরুতর জখম অবস্থায় বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী I ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত থুমকাঠি গ্রামে I রবিবার রাতে এলাকায় প্রতিমা বিসর্জন ছিল, সেই সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় মিঠুনের আর সেই বচসার জেরে সোমবার রাতে তাকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় কয়েকজন যুবক I গুলি লাগে মিঠুনের ডান পায়ে I স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে I সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে I ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ I
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news