Breaking News
Home / TRENDING / অসমে আলফা জঙ্গিদের গুলিতে নিহত ৫
Jagun: Indian army operation close to the ambush site where 2 Assam Rifles troopers were killed three other injured in a militant attack near Jagun in Tinsukia district, Assam on Sunday. PTI Photo(PTI1_22_2017_000193B)

অসমে আলফা জঙ্গিদের গুলিতে নিহত ৫

ওয়েব ডেস্ক:
অসমের তিনসুকিয়ায় আলফা জঙ্গিদের হাতে নিহত ৫ সাধারন মানুষ । জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা তিনসুকিয়ার খেরবারীতে জনৈক শ্যামল বিশ্বাসের দোকানে বসে আড্ডা দিচ্ছিল সুবল দাস, ধনঞ্জয় নমোশুদ্র, ১৭ বছরের ছাদু বিশ্বাস, অনন্ত বিশ্বাস ও অবিনাশ বিশ্বাস। সেসময় সেনার পোশাকে দোকানে আসে ৭ জন। তাদের মধ্যে ১জন হিন্দি ভাষায় দোকানের সকলকে পাশের মাঠে যেতে বলে। সেনার পোশাকে থাকায় তাদের কথায় সন্দেহ না করে মাঠে যান সকলে। এরপর ওই ৭ জঙ্গি স্থানীয়দের ঢলা শহিদীয়ার ভূপেন হাজারিকা সেতুর নীচে নিয়ে যায়। এরপর শুরু হয় নির্বিচারে গুলি। ১৭ বছরের ছাদু বিশ্বাস পালাতে গিয়ে পা পিছলে পাথরের ওপর পড়ে যায়। আলফা জঙ্গিরা তাকে মৃত ভাবায় প্রাণে বেঁচে যায় ছাদু। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে এই নারকীয় ঘটনার মধ্যে এনআরসি-র রঙ দেখতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন এনআরসি তালিকা গঠনের জেরেই অসমে সন্ত্রাসের মুখে পড়ছে বাঙালি। মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই হত্যালীলাকে দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছেন তা একপ্রকার স্পষ্ট। তিনি এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিলেরও ডাক দিয়েছেন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *