Breaking News
Home / TRENDING / দু-এক মাসেই কাশ্মীর ঠাণ্ডা, বললেন দিলীপ

দু-এক মাসেই কাশ্মীর ঠাণ্ডা, বললেন দিলীপ

প্রসেনজিৎ ধর :

আগামী দু’এক মাসের মধ্যে কাশ্মীর পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে! চন্ডীতলায় বললেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জম্মুতে গ্রেনেড হামলায় আহত হয় অনেকে। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, গত ৩৫ বছর ধরে হামলা চলছে কাশ্মীরে। তখন গাড়ি, স্কুল, বাস উড়ে যেত, লোক মারা যেত। এখন উল্টোটা হচ্ছে। আমাদের সেনা চিরুনি তল্লাসী করে খুঁজে খুঁজে জঙ্গি মারছে। তাই ওরা ভয় দেখাতে কোথাও কোথাও গ্রেনেড ছুঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।” তবে দু’এক মাসের মধ্যেই কাশ্মীর পুরোপুরি শান্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন।

বিদেশী সংবাদমাধ্যম এবং উপগ্রহ থেকে পাওয়া ছবিতে বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমান নিয়ে, বিরোধীদের সন্দেহ প্রকাশকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “বিরোধীরাই বিদেশীদের শক্তিশালী করছে। প্রথম থেকে বিরোধীদের নানা প্রশ্ন। সেনার কৃতিত্বকে সন্দেহ প্রকাশ করে, মোদি বিরোধীতা করতে গিয়ে দেশের বিরোধীতা করছে তারা। তিনি আরও বলেন, “সময় হলে সরকার আরো তথ্য দেবে। এয়ারফোর্স সরকারকে তথ্য দিয়েছে।” বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, ওখানে ৩০০ মোবাইল অ্যাক্টিভ ছিল ছিল। তার মানে ৩০০ তো লোক ছিল তারা কোথায় গেল! ওখানে মানুষই ছিল এবং বোমা ফেলার পরে ধ্বংস হয়েছে মারা গেছে, কে লাশ গুনবে গিয়ে? আসলে বিরোধীরা যেভাবে বিরোধিতা করছেন, সেটা আসলে মোদি বিরোধীতা নয় দেশ বিরোধিতা। এরফলে প্রতিবেশী দেশ পাকিস্তানের হাত এতে শক্ত হবে। যারা পাকিস্থানের পক্ষে কথা বলছে, নির্বাচনে তাদের মানুষ ঠিক বুঝিয়ে দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *