Breaking News
Home / TRENDING / অযোধ্যা মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ রায় আদালতের

অযোধ্যা মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ রায় আদালতের

ওয়েব ডেস্ক

শুক্রবার অযোধ্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। এই মামলায় আদালতের নেতৃত্বে মধ্যস্থতা করা হবে নাকি অন্য কোনও উপায়ে স্থায়ী সমাধান সূত্রে পৌঁছনোর চেষ্টা হবে, সেই রায় দেবে শীর্ষ আদালত। রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় আবেদনকারীদের মধ্যস্থতাকারীর নাম দিতে বলে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। হিন্দু মহাসভা ইতিমধ্যেই মধ্যস্থতার জন্য প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্র, জগদীশ সিংহ খেহর ও প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি একে পট্টানায়েকের নাম প্রস্তাব করা হয়েছে। এদিকে নির্মোহী আখড়াও তিনজনের নাম প্রস্তাব করে। এঁরা হলেন – বিচারপতি কুরিয়েন জোসেফ, একে পট্টনায়েক ও জিএস সিংভি। তবে তৃতীয় পক্ষের তরফে কারও নাম মধ্যস্থতার জন্য প্রস্তাব করা হয়নি।
উল্লেখ্য, প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছে। বুধবারই ৫ বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় আইনজীবীরা যেন এই মামলায় ইতিহাস টেনে না আনে। কারন ইতিহাস পাল্টানো সম্ভব নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *