নিজস্ব সংবাদদাতা, ক্যানিং :
দুষ্কৃতীদের বেধড়ক মারে গুরুতর জখন হলেন বাবা ও ছেলে। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রামপঞ্চায়েতের বাজার সংলগ্ন ব্রীজের কাছে। আহতদের নাম হাবিবর রহমান মণ্ডল ও মোজ্জাফর মণ্ডল। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় দুষ্কৃতী মনিরুল মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত নটা নাগাদ স্থানীয় দুষ্কৃতী মনিরুল মন্ডল মদ খাওয়ার জন্য হাবিবররহমান মন্ডলের অস্থায়ী চায়ের দোকানেগিয়ে চায়ের গ্লাস জোর করে তুলে নিয়েযেতে চাইলে প্রতিবাদ করেন হাবিবররহমান। সেই মুহূর্তে কিছু না বলেই বাড়ি চলে যায় মনিরুল।
অভিযোগ মিনিট দশেক পর একটি বন্দুকনিয়ে ও সঙ্গীদের ডেকে নিয়ে এসেচায়ের দোকানদার হাবিবর রহমানেরউপর চড়াও হয়। তার উপর ঝাঁপিয়ে পড়েবন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধোরকরতে শুরু করে মনিরুল। বাবাকে মার খেতে দেখে
পেশায় মাছ ব্যবসায়ী মোজ্জাফর মন্ডলঠেকাতে গেলে তাকে ও মারধোর করা হয়। মোজ্জাফরের কাছে থাকা মাছ ব্যবসার ত্রিশ হাজার টাকা ও বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেয় মনিরুল ও দলবল। রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। এ বিষয়ে অভিযোগ দায়ের হলেও কেউ এখনও পর্যন্ত আটক বা গ্রেফতার হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news