Breaking News
Home / TRENDING / পাহাড়ে গোর্খার বিভাজন করছেন মমতা : মুকুল রায়

পাহাড়ে গোর্খার বিভাজন করছেন মমতা : মুকুল রায়

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

বিনয় তামাং প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে বিজেপি’র আসন্ন রথযাত্রার প্রস্তুতি পর্বের বৈঠক করতে শিলিগুড়িতে এসে মঙ্গলবার রাজ্য সরকারের সমালোচনায় মুকুল রায় বলেন,যেখানে বিনয় তামাঙ এবং বিমল গুরুঙ দুজনেই একই কেসের আসামী। তাহলে বিনয় তামাঙ বাইরে ঘুরে বেরাবে আর বিমল গুরুঙ অন্তরালে থাকবে কেন?” মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীও। যে কেসে গুরুঙ জড়িত, সেই একই কেসে বিনয় তামাঙের নামও আছে। অথচ বিনয় তামাঙ যদি প্রকাশ্যে বাইরে থাকতে পারে, তাহলে বিমল গুরুঙকে কেন লুকিয়ে থাকতে হবে? বিনয় তামাঙের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ভালো বলেই তাকে পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ মুকুল রায়ের। তাঁর আরও অভিযোগ, পাহাড়ে গোর্খার বিভাজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, বিজেপি চায় বিমল গুরুঙ প্রকাশ্যে আসুক। রাজনৈতিক কার্যক্রমে অংশ নিক। খুব শীঘ্রই পাহাড়ে দলের তরফে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানান মুকুল রায়। সামনেই লোকসভা নির্বাচন তার আগে গোটা রাজ্যে বিজেপি’র শক্তি পরীক্ষার রথযাত্রা। সব মিলিয়ে পাহাড় সহ সমতলে নিজেদের শক্তি বুঝে পেতেই এদিন পাহাড় ও সমতলের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি’র পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *