ওয়েব ডেস্ক:
আগামি সপ্তাহ থেকেই ভক্তদের জন্য খুলে যাবে
সবরীমালা মন্দিরের দরজা। তার আগে বৃহস্পতিবার কেরলে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৈঠকে সবরীমালা মন্দিরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। উল্লেখ্য, এর আগেই, বিজয়ন সরকার অভিযোগ করেছিলেন যে কেরলের বিজেপি নেতারা সবরীমালায় অশান্তি সৃষ্টি করছে। আদালতের নির্দেশ অনুযায়ী যাতে সব বয়সের মহিলারা সবরীমালায় প্রবেশ করতে পারে সেই নিয়েও আলোচনা হবে বৈঠকে । প্রসঙ্গত, মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা সবরীমালায় মহিলাদের ঢোকার সিদ্ধান্তটি জানুয়ারির পর পুনর্বিবেচনা করে দেখবে। ততদিন পর্যন্ত সবরীমালা মন্দিরে মহিলাদের ঢোকায় কোনও নিষেধাজ্ঞা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news