নিজস্ব সংবাদদাতা
কেরলের বন্যায় আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের নিয়ে তিরুবনন্তপুরম থেকে একটি বিশেষ ট্রেন পৌঁছল হাওড়ায়। সোমবার গভীর রাতে ওই ট্রেনটি প্রায় ১০০০ যাত্রী নিয়ে হাওড়ায় পৌঁছয়। কেরলের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে গিয়ে বন্যার কবলে পড়েন ওই শ্রমিকেরা। কোনওমতে তিরুবনন্তপুরম পর্যন্ত পৌঁছন তাঁরা । বিধ্বস্ত অবস্থায় হাওড়ায় পৌঁছনোর পর ওই শ্রমিকদের বিনা ভাড়ায় বিভিন্ন জেলায় তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news