Breaking News
Home / TRENDING / দীর্ঘদিন ধরে জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান : মুশারফ

দীর্ঘদিন ধরে জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান : মুশারফ

ওযেন ডেক্সঃ

পাকিস্তানের মদতে সেদেশে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, একথা বারবার বলে এসেছে ভারত। এবার সেই সুর শোনা গেল খোদ পাকিস্তানের প্রাক্তন পাক প্রেসিডেন্ট এর গলায়। পাকিস্তানের প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এক সাক্ষাৎকারে বলেন, “তার শাসনের সময়ে মাসুদ আজহারের জইশ-ঈ-মহম্মদকে ভারতে হামলার জন্য ব্যবহার করা হত। যার পিছনে ছিল আইএসআই।”

বালাকোটে হামলার প্রায় ১০ দিন পর ইমরান খান সরকার, মাসুদ আজহারের ভাই আব্দুল রউফসহ ৪৩ জনকে আটক করার কথা জানায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানের মাটিতে যে জঙ্গি কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছে এটা কারও অজানা নয়। অথচ এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আগে নিলে ভালো হত।”

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে মুশারফের একটি সাক্ষাৎকার নিয়েছেন পাকিস্তানের সাংবাদিক নাদিম মালিক। কিছুদিন আগেই ইসলামাবাদ জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীকে পাকিস্তানে নিষিদ্ধ করেছে সে প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি হল সেই সংগঠন যারা তাঁকে হত্যা করতে দু’বার চেষ্টা করেছিলেন। সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি। ওই অবস্থাতেও তিনি জইশকে নিষিদ্ধ করতে পারেননি। কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতের বিরুদ্ধে জইশকে ব্যবহার করত এবং বিভিন্ন সময়ে ভারতে বিস্ফোরণ ঘটানোর কাজ এরাই করত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *