Breaking News
Home / TRENDING / দিল্লি দুরস্ত বুঝেই কী মমতা আবার বাংলামুখী!

দিল্লি দুরস্ত বুঝেই কী মমতা আবার বাংলামুখী!

নীল রায়
এযেন পর্বতের মূষিক প্রসব! “দিল্লী চলো”র ডাক দিয়েও, লোকসভা ভোটের দামামা বাজার আগের মুহূর্তে দিদির দল যেন আবার বাংলা মুখী। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের ডিজিট্যাল টিম লোকসভা ভোটের লোগো প্রকাশ করল। নতুন এই লোগোতে তৃণমূলের প্রতীক জোড়া ফুলের সঙ্গে একটি নতুন স্লোগান সংযোজিত হয়েছে। স্লোগানটি হল,”তৃণমূল আপনার আমার বাংলার।” লোগো তৃণমূলে কোনও নতুন বিষয় নয়। ২০১৬ সালের নির্বাচনের আগেও একটি নতুন লোগো ভোটের বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু, সেবার বিধানসভা ভোট সত্বেও “বাংলা” শব্দ নিয়ে কোনও স্লোগান ছিল না। এই স্লোগানটি প্রকাশ্যে আসার পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিশেষ করে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রায় এক বছর ধরে দিল্লিতে সরকার বদলের ডাক দিয়ে নতুন রাজনৈতিক সমীকরনের জল্পনা উস্কে দিয়েছিলেন মমতাই। কিন্তু ভোটের প্রাক মুহূর্তে তারই দলের পক্ষ কেন শুধুমাত্র বাংলা কেন্দ্রিক স্লোগান বাজারে ছাড়া হল কেন ? এমন প্রশ্ন উঠছে। চলতি বছর ১৯ জানুয়ারী ব্রিগেড সমাবেশ থেকেও নেত্রী মমতা দিল্লীতে বিকল্প সরকার গঠনের আহ্বান করেছিলেন। সঙ্গে রাজ্যের ৪২টি আসনে জয়ী হয়ে দিদিকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখার বাসনা উঠতে-বসতে জাহির করেছেন তৃণমূলের মন্ত্রী-সাংসদ থেকে পাড়ার মেজ-সেজ-ছোট নেতারা। সেই সময়ে এহেন স্লোগান তৃণমূলের কাছে কোনওভাবে প্রত্যাশিত নয় বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেন্দ্রে গণতান্ত্রিক, ধর্মনিরেপক্ষ ও প্রগতিশীল সরকার উপহার দেবে তৃণমূল।” তাই “তৃণমূল আপনার আমার বাংলার” স্লোগান নেত্রীর ঘোষণার সঙ্গে একেবারেই বেমানান বলে মনে হচ্ছে রাজনীতির সমালোচকদের। ইতিমধ্যে লোগো সহ স্লোগানটি তৃণমূলের সোশাল মিডিয়া কর্মী সমর্থকদের নিজ নিজ ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। যা কার্যকর হয়েছে বহুলাংশে। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লিতে সরকার গঠনের কথা কি শুধুমাত্র কর্মী সমর্থকদের চাঙ্গা করতে দেওয়া হয়েছিল? নাকি, বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস পেয়েছে শাসকদল? এ প্রসঙ্গে তৃণমূল ডিজিট্যাল টিমের অন্যতম এক নেতার কথায় “এটা দলের পক্ষ থেকে করা হয়েছে। স্লোগানে ভুল কোথায়? বাংলা তো দেশের মধ্যেই পড়ে।” ঘটনাচক্রে, এবারের লোগোয় গেরুয়া রঙের ছোঁয়া নাম প্রায় নেই বললেই চলে। বরং কলো রঙের প্রভাব বেশ দৃঢ় হয়েছে। তবে “তৃণমূল আপনার আমার বাংলার” স্লোগান প্রসঙ্গে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “নতুন লোগো এবং স্লোগানটির কথা আমি শুনেছি। আমার মনে হয় এই ধরনের স্লোগান দিয়ে বাঙালি ভাবাবেগের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বোধহয় বুঝতে পেরেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *