নিজস্ব সংবাদদাতা
মুম্বই ও দিল্লি পুলিশের ধাঁচে এবার কলকাতার থানাগুলিতে ওসির ওপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বসানোর ভাবনা শুরু করেছে কলকাতা পুলিশ। প্রথম ধাপে কলকাতার ৭৮ টি থানার মধ্যে ১৯ টি থানাকে বাছাই করার কাজ চলছে। এক কথায বলা যায়, ২৪*৭ কলকাতা পুলিশের পরিষেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পার্কস্ট্রীট, শেক্সপিয়ার সরনী , ভবানীপুর, নিউ মার্কেট, বউ বাজার, বড়তলা, আনন্দপুর প্রমুখ থানাগুলিকে প্রথম ধাপে বাছাই করা হয়েছে। কারণ কিন্তু একটাই মহানগরীতে যেসব থানার এরিয়ায় নাইট ক্লাব, বার, রেস্তরাঁ, ডিস্কোর থেক রয়েছে সেই সমস্ত এরিয়ায় নজরদারি বাড়াতে অর্থাৎ বড় কোনও অপরাধ রুখতে, পাশাপাশি সাধারণ মানুষকে পরিষেবা দিতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
বর্তমানে কলকাতা পুলিশের ৭৮ টি থআনার মাথায় রয়েছেন ইনভেস্টিগেটিভ ক্যাডারের ইন্সপেক্টর পদমর্যাদার একজন ওসি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থানার কাজকর্মের পাশাপাশি ওসিকেও পরামর্শ দিয়ে থাকেন। এবার চিরাচরিত ধারার পরিবর্তন করে ১৯ টি থানার মাথায় বসবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। যার নীচে থাকবেন ইনভেস্টিগেটিভ ক্যাডারের ইন্সপেক্টর পদমর্যাদার একজন কমিশনার, দুজন অ্যাডিশনাল ওসি এবং ‘নন-ইনভস্টিগেটিভ ক্যাডার’ এর একজন ইন্সপেক্টর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news