ওয়েব ডেস্ক:
রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল স্পষ্ট জানিয়ে দিল রাহুলকে বিরোধী জোটের মুখ হিসেবে এখনই দেখছে না তারা। অবশ্য একা মমতা নন, স্ট্যালিনের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিজেপি বিরোধী জোটের আরও অনেক শরিক।
মোদ্দা কথা বিরোধী জোটের নেতা হিসেবে রাহুলের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। এবিষয়ে সকল বিজেপি বিরোধী যে একমত নয়, তা আজ প্রকাশ্যে চলে এল। এমনিতে আজ সংসদে রাফায়েল ইস্যুতে একজোট হয়েই হইচই করেছেন বিরোধীরা। যাতে করে সংসদ অচল হয়ে পড়ে। কিন্তু অন্য দিকে যেই স্ট্যালিন বললেন, রাহুলকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক, ওমনি বেঁকে বসলেন বিরোধীদের অনেকেই।
যারা বেকে বসলেন তাদের মত, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার সময় আসেনি এখনও। যে বিরোধীরা এমন মন্তব্য করলেন তাদের মধ্যে অন্যতম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই সঙ্গে সপা, বিএসপি, এনসিপি ও টিডিপি রাহুলকে এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে নারাজ।
প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি এরা রাহুলকে মেনে নেবেন। রাজনৈতিক মহলের ধারণা সহজে এবিষয়ের নিস্পত্তি হওয়ার নয়। তাছাড়া কিছুদিন আগে অবধি বকলমে বিরোধী জোটের নেতৃ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছিল। যদিও তখন অবধি বড় শক্তি কংগ্রেস ছিল না বিরোধিতায়। যদিও ৫ রাজ্যের বিধানসভা ভোটের পর কংগ্রেসই হয়ে উঠেছে প্রধান বিরোধী। ফলে রাহুলও চলে এসেছেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবার প্রথমে। যা সকলের হয়তো মনপসন্দ নয়, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news