নীল বণিক
রাজ্যে দূর্গা বাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ৩০ হাজার সদস্যকে সংগঠনে যোগ দেওয়ানো হবে বলে জানিয়েছে সংগঠনের কর্তারা। আর উত্তরবঙ্গের থেকে ২০ হাজার সদস্যকে যোগদান করানোর লক্ষ্য নিয়ে নামা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্র নাথসিংহ। তিনি জানান, ১৫ বছর থেকে ২৫ বছরের যুবতীদের বিশ্বহিন্দু পরিষদের মহিলা সংগঠন দূর্গা বাহিনীতে যোগদান করান হয়। আর ২৫ বছরের উপরের মহিলাদের মাতৃশক্তি বাহিনীতে যোগদান করানো হয়। দূর্গা বাহিনীতে যুবতীদের নিয়ে তাদের বিশেষ ট্রেনিং করানো হয়। লাঠিখেলা থেকে শারিরীক কসরত সবই শেখানো হয়। তবে এবারে দূর্গা শক্তি বাহিনী বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদ নেতা শচীন্দ্র নাথসিংহ। কালী পূজা পর্যন্ত সংগঠনটি তাদের সদস্যা সংখ্যা বাড়ানোর অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news