Breaking News
Home / TRENDING / “দিদিকে বলো” আসলে মুখ্যমন্ত্রীর নাটক, কটাক্ষ মান্নানের

“দিদিকে বলো” আসলে মুখ্যমন্ত্রীর নাটক, কটাক্ষ মান্নানের

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শুরু করা “দিদিকে বলো” উদ্যোগকে নাটক বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ‌ সোমবার নজরুল মঞ্চে ইলেকশন স্ট্যাটোসিস্ট মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের সূচনা করেন তৃণমূল সুপ্রিম। কিন্তু এই প্রকল্পকে কোনওভাবেই মান্যতা দিতে চাননি বিরোধী দলনেতা। আব্দুল মান্নান বলেন, “দিদিকে আর নতুন করে কি জানাতে হবে? তিনি সবই জানেন। কিভাবে দলের নেতারা কাটমানি খেয়েছেন সেটাও জানেন। কিভাবে পঞ্চায়েত ও পুরসভার নির্বাচনে ভোট লুঠ করেছেন।” তিনি আরও বলেন, “কিভাবে একটিও জেলা পরিষদ সদস্য না থাকা সত্বেও মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা পরিষদ দখল করেছিল তৃণমূলের নেতারা। তাও মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু লোকসভা ভোটে পরাজিত হয়ে এখন “দিদিকে বলো” বলে উদ্যোগ নিচ্ছেন। এখন তার সব কথাই নাটক বলে মনে হয়।”

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্য   ১২টি আসন হারিয়ে সোজা ৩৪ থেকে ২২-এ তনেমে এসেছে তৃণমূল। তারপরেই বিহারী ভোট গুরুপ্রসাদ কিশোরকে আগামী দু’বছরের জন্য দলের দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর নির্দেশ মতোই এগোচ্ছে তৃণমূল। তার নির্দেশেই এদিন “দিদিকে বলো” প্রকল্পের সূচনা করেন তিনি। সঙ্গে দলের ১০০০ জন জনপ্রতিনিধিকে আগামী ১০০ দিনের মধ্যে ১০,০০০ গ্রামে পাঠানোর কথাও ঘোষণা করে দেন। আব্দুল মান্নানের কথায় “তাঁর এসব উদ্যোগ কাজে আসবে না। ‌ কারণ তৃণমূলের স্বরূপ রাজ্যের মানুষের কাছে প্রকট হয়ে গিয়েছে। তাই নাটক করে আর লাভ নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *