ওয়েব ডেস্ক
প্রথম দফা ভোটের ৪৮ ঘন্টার আগেই ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা। এই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবী সহ ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, আজ বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর কনভয় দান্তেওয়াড়া দিয়ে যাওয়ার সময় তাঁর কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনাস্থলেই ভীমা মাণ্ডবী ও তাঁর সহকারীর মৃত্যু হয়। ঘটনায় ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় ভীমা মাণ্ডবীর এসইউভি গাড়িটি উড়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news