Breaking News
Home / TRENDING / দাউদের জন্মদিন পালন, গ্রেফতার মুম্বইয়ের এক বাসিন্দা

দাউদের জন্মদিন পালন, গ্রেফতার মুম্বইয়ের এক বাসিন্দা

ওয়েব ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের জন্মদিন উদযাপনের ভিডিও আপলোড করার অভিযোগ উঠল মুম্বইয়ের এক বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ভিডিও এক সাংবাদিক শেয়ার করায় তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের এক ব্যক্তিকে শনিবার আটক করা হয়েছে।

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিম এখন পাকিস্তানে লুকিয়ে আছে বলে মনে করা হয়। বৃহস্পতিবার দাউদের ৬৪ তম জন্মদিন ছিল। সেই উপলক্ষে মুম্বইয়ের ডঙ্গরির বাসিন্দা আজহার ফিরোজ মনিয়র ওরফে শেরা চিকনা ফেসবুকে একটি আপলোড করেন। যেখানে দাউদের জন্মদিন উদযাপনের একটি ভিডিও দেখা যাচ্ছে।

জানা গিয়েছে, ফেসবুক থেকে ওই ভিডিওটি নিয়ে মহসিন শেইখ নামে এক স্থানীয় সাংবাদিক ইউটিউব ও হোয়াটস গ্রূপে শেয়ার করেন। কিছুক্ষনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পরই ওই সাংবাদিককে হুমকি দেন মনিয়র। হুমকি পেয়ে গুরগাঁও থানায় অভিযোগ করেন মহসিন। অভিযোগের ভিত্তিতে মনিয়রকে গ্রেফতার করে পুলিশ। জেরায় মনিয়র জানিয়েছে, সন্ত্রাসবাদী দাউদ নয়, দাউদ নামে অন্য এক পরিচিতর ভিডিও করছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। তবে এখনও পর্যন্ত মনিয়রের নামে এফআইআর করা হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *