নীল বণিক
জেলার এসপি অফিস থেকেই ভোট লুটের পরিকল্পনা চলছে। রাজ্য দফতরে এক সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানান, শাসক দলের ক্যাডারদের এসপি অফিস থেকেই সিভিক ভলান্টিয়ারদের ড্রেস পরান হচ্ছে। যাতে সিভিকদের সঙ্গে মিশে গিয়ে সরাসরি ভোটের কাজ করতে পারে তৃণমূলের ক্যাডাররা। কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীরা সোমবার লড়াই করতে তৈরি বলে জানান মুকুল রায়। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েই তৃণমূলের ক্যাডারদের সন্ত্রাস রুখে দেওয়ার চেষ্টা করবে বিজেপি কর্মীরা। সারা বাংলায় বারুদের গন্ধ রয়েছে। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। তার মধ্যেই রাজ্য বিজেপির কর্মীরা গণতন্ত্র রক্ষায় সোমবার সকাল থেকেই রাস্তায় নামবেন বলে জানান মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news