নিজস্ব সংবাদদাতা
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হল ৩ অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। তাঁদের নাম শাহজাহান মহম্মদ, কাজল খাতুন এবং রেশমা খাতুন বলে জানা গিয়েছে। এরা সকলেই বাংলাদেশের নাগরিক। বুধবার স্পাইসজেটের বিমান ধরে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনায় এরা কলকাতা বিমানবন্দরে আসে। ভারতীয় পাসপোর্ট থাকলেএ এদের আচরণ দেখে সন্দেহ হয় অভিবাসন দপ্তরের আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে এরা আসলে বাংলাদেশের বাসিন্দা। দালাল ধরে অবৈধ উপায়ে ভারতীয় নথিপত্র এবং পাসপোর্ট আদায় করে নিয়েছিল। এদের কাছ থেকে বাংলাদেশি হওয়ার প্রমাণপত্রও পাওয়া গিয়েছে। এরপর এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় অভিবাসন দপ্তরের আধিকারিকরা।পরে এদেরকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। বিমানবন্দর থানার আধিকারিকরা এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news