নিজস্ব সংবাদদাতা
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত রাসবিহারী এলাকা। তৃণমূলের দুই হেভিওয়েট নেতা শোভনদেব ও মালা রায়ের গোষ্ঠীর সংঘর্ষে চলল ইঁট বৃষ্টি। ভাঙচুড় হল দুই নেতার পার্টি অফিস।
টালিগঞ্জ থানায় উভয় পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মালা রায়ের অনুগামী সিভেন রায়ের অভিযোগ শোভন দেবের অনুগামী বিপ্লব সরকার সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক বিনা কারণে তাদের উপর চড়াও হয়। ঘটনায় সিভেন রায় সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এমনকি তাদের পার্টি অফিসও ভাংচুড় করা হয়। যদিও অভিযুক্ত বিপ্লব সরকারের অভিযোগ, তিনি এলাকায় ছিলেনই না। বরং মালা রায়ের অনুগামীরাই তাদের ছেলেদের মারধর করেছে এবং তাদের পার্টি অফিস ভাংচুড় করা হয়েছে। দুই গোষ্ঠীর দ্বন্দ্ব চলে গভীর রাত পর্যন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news