নিজস্ব সংবাদদাতা
আমেরিকান আর্মির ট্রেনারের পরিচয় দিয়ে সল্টলেকের সিআরপিএফ ভবনে অনুমতি ছাড়া ভিতরে ঢুকে ঘোরাঘুরি করার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। জানা গিয়েছে, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই সেনার পোশাক পড়ে বিভিন্ন এলাকায় বাইকে করে ঘুরে বেড়াত ওই দুই যুবক। কেন তারা এইভাবে সেনার পোশাক পড়ে ঘুরে বেড়াত, কোথা থেকে সেনার পোশাক পেল, তাদের কি উদেশ্য ছিল তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় সল্টলেক দক্ষিণ থানার অন্তর্গত সিআরপিএফ ক্যাম্পে আমেরিকান আর্মির পরিচয় দিয়ে ক্যাম্পে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয় ও পরিচয়পত্র দেখতে চাওয়া হয় ।বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাদের দুজনকে আটক করে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দুজন কে আটক করে । এরপর সিআরপিএফ ক্যাম্পের উচ্চ পদস্থ আধিকারিকরা অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news