Breaking News
Home / TRENDING / দক্ষিণ কাশ্মীর এলাকায় স্নাইপার গুলিতে শহীদ আরেক জওয়ান

দক্ষিণ কাশ্মীর এলাকায় স্নাইপার গুলিতে শহীদ আরেক জওয়ান

ওয়েব ডেস্ক:
দক্ষিণ কাশ্মীর এলাকায় ফের জঙ্গিদের স্নাইপার রাইফেলের শিকার এক সিআইএসএফ জওয়ান। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে স্নাইপার হানায় ৩ জওয়ানের মৃত্যু হল। এদিকে উপত্যকায় স্নাইপার হামলায় বৃদ্ধি পাওয়ায় চিন্তা প্রকাশ করেছেন কাশ্মীরের আইজিপি এস পি পানী। জঙ্গিদের স্নাইপার বাহিনীর মোকাবিলা করতে সেনা ছাউনিগুলির পাঁচিলের উচ্চতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন পানী। প্রয়োজনে ছাউনীতে প্রহরারত জওয়ানদের জায়গা ঘিরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। এই তিনটি হত্যায় ব্যবহৃত গুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় গুলির থেকে বন্দুকের ধরন বোঝার পরই সিদ্ধান্ত নেবেন পানী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *