ওয়েব ডেস্ক:
১৩ তম ভারত- জাপান সামিটে যোগ দিতে সে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ জাপানের ইয়ামানাশিতে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন মোদি। দু দেশের মধ্যে সুরক্ষা সহ বেশ কয়েকটি দিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পরে আবের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদি। এরপর শিনজো আবের সঙ্গে ইয়ামানাশির একটি অটোমেশন কোম্পানী ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে। রাতে শিনজো আবের হলিডে হোমে তাঁর সঙ্গে রাত্রিভোজন সারবেন নরেন্দ্র মোদি। সোমবার সকালে ট্রেনে করে টোকিয়ো যাবেন দুই প্রধানমন্ত্রী । আজ জাপান থেকেই ‘মন কী বাত’ করার কথা মোদির ।
Tokyo: Prime Minister Narendra Modi shakes hands with his Japanese counterpart Shinzo Abe in Tokyo, Japan on Friday. PTI Photo / PIB (PTI11_11_2016_000176B)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news