চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
একবার নয় দু-দু’বার ক্যান্সারকে হারিয়ে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক থামিয়ে দিল চ্যাম্পিয়ন হওয়া। চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা।
সোশ্যাল মিডিয়া জুড়ে প্রার্থনা, সবাই ভেবেছিল হয়তো আগেই দু’বারের মতো ফের ক্রিজে ফিরবেন ঐন্দ্রিলা। কিন্তু না। একবার নয়,বারবার সব মিলিয়ে মোট ১০ বার হার্ট অ্যাটাক, আর তাই হয়তো হাজার লড়াই করেও থেমে যেতে হলো। না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ২৪ বছর বয়সে থেমে গেল লড়াই ।
দীর্ঘ দিনের যুদ্ধ । রবিবার দুপুর ১২.৫৯- মিনিট যেন থামিয়ে দিল এক ফাইটারকে। লড়াইএ হেরে গেলেন সব্যসাচী চৌধুরী,মা,বাবা,দিদিও। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ঐন্দ্রিলার মৃত্যুতে টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার, ভক্তরা। দু’দিন আগে সব্য়সাচীর পোস্ট আশার আলো দেখিয়েছিল। ভেবেছিল এবারও মিরাকেল হবে। ঐন্দ্রিলা ফিরে আসবে।
Retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি। লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-এ। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণির ছাত্রী। ওই কাঁচা বয়সেই শরীরে থাবা বসায় মারণ রোগ। হার মানে নি সে।
২০২১-এ ফের ধারাবাহিকে কাজ শুরু করেন। কিন্তু ফের শরীর বেঁকে বসল। ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। তবে ২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় তার। ২ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। ২০দিনের যুদ্ধে হার মানলেন ঐন্দ্রিলা। হল না মিরাকেল। রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ হয় ইনিংস।
আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পর পর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপরেই অতি সংকটজনক হয়ে যায় পরিস্থিতি। এরপর আজ দুপুরে মৃত্যু হয় তাঁর।
*হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পর পর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপরেই অতি সংকটজনক হয়ে যায় পরিস্থিতি। এরপর আজ দুপুরে মৃত্যু হয় তাঁর। টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। নিস্তব্ধ সব্যসাচীও। লড়াই থামল প্রেমিক এবং পরিবারেরও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news