সূর্য সরকার:
তোলাবাজির টাকা না দেওয়ায় অভিযোগ রাশেদ মল্লিক নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়ী লক্ষ্য করে বোমা। একবছর আগে এই ব্যবসায়ী দম্পতি বজবজ থানার অন্তর্গত ব্যঞ্জন হেঁড়িয়াতে বাড়ী ভাড়া করে থাকত। সেখানে কিছু অপরিচিত যুবক বিভিন্ন অজুহাতে তাঁদের ব্যবহার করা বাড়ীর গাড়ি চাইতো বিনে পয়সায়।
আরও অভিযোগ নানারকম অনুষ্ঠান হওয়ার নাম করে টাকা-পয়সা চাইতো। আর এই তোলাবাজির টাকায় নাজেহাল হয়ে একবছর আগে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে বজবজ থানার অন্তর্গত শাক পুকুর, খানপাড়ায় নতুন বাড়ি করে চলে আসেন। প্রথমদিকে কোন সমস্যা না হলেও সপ্তাহ দুই আগে থেকে আবারও কিছু অপরিচিত যুবক তার থেকে টাকা চাওয়া শুরু করে রাস্তাঘাটে। সেই টাকাই সম্ভবত না দেওয়ায়, ভয় দেখাবার জন্য ব্যবসায়ী বাড়ির সামনে বোমাবাজি করা হয়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ এসে নমুনা সংগ্রহ করেছে। বোমের আওয়াজে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন রাশেদ মল্লিকের স্ত্রী সেলিনা মল্লিক। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সে সংকট মুক্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news