Breaking News
Home / TRENDING / কলকাতার রাস্তায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

কলকাতার রাস্তায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সূর্য সরকার:

 

খোদ কলকাতার রাস্তায় উদ্ধার হল রক্তাক্ত যুবকের মৃতদেহ। রবিবার সাত সকালে গল্ফ গ্রীন এলাকায় রাস্তায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

জানা গিয়েছে, স্থানীয়রাই প্রথম ওই মৃতদেহটি দেখতে পায়। তারপর তাঁরা যাদবপুর থানায় খবর দেয়। পুলিশ এসে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এখনও মৃতদেহের নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ। মৃতদেহের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে বলে অনুমান অনেকের।

 

প্রাথমিক তদন্তে পুলিশ মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছে। অন্য জায়গায় খুন করে মৃতদেহটি এখানে আনা হয়েছে, নাকি এখানেই খুন করা হয়েছে তার তদন্ত করছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে গিয়েছে হোমিসাইড টিম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *