প্রসেনজিৎ ধর:
তৃণমূল সরকার খেলাধুলা পছন্দ করে না। এই সরকার খেলা বিরোধী সরকার ঠিক এমনটাই বললেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কবীর শঙ্কর বসু। তিনি বলেন, এখন খেলাধুলা করার জন্য মাঠ পাওয়া যায় না জমি মাফিয়াদের জন্য, আমরা ক্ষমতায় আসলে এই সব বন্ধ করে দেব, আগে খেলাধুলার জন্য মাঠ বানাবো আমাদের এই বাংলার ছেলেমেয়েরাই দেশ বিদেশের মাঠ কাঁপাবে।
আজ হুগলির কোন্নগড়ে মন্ডল বিজেপির উদ্যোগে দিনরাত্রি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সেখানে এই মন্তব্য করেন কবীর। এই ফুটবল খেলার মাঠে উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, চিদম্বরম লুকিয়ে ছিলেন কোনো লাভ হয়নি এখন উনি জেলে তাই রাজীব কুমার লুকিয়ে কোনো লাভ নেই। রাজীব কুমার ও তার সহযোগী কেউ ছাড় পাবেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news