প্রসেনজিৎ মাহাতো:
সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ। না, তা না বলে বলতে হয়—সত্য সেলুকাস, কী বিচিত্র আইএফএ এবং সেই সংস্থার শাস্তি।
বড় ক্লাবের শাস্তির ক্ষেত্রে মেরুদণ্ড রয়েছে তো আইএফএ–র?
ইস্টবেঙ্গল ম্যানেজার দেবরাজ চৌধুরি এবং গোলকিপার কোচ অভ্র মণ্ডলের নির্বাসনের শাস্তি উঠে যাওয়ার পর এই প্রশ্নই উঠছে।
ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলা করেছিলেন ইস্টবেঙ্গল ম্যানেজার, গোলরক্ষক কোচ এবং ফুটবলাররা। রেফারি নিগ্রহের অভিযোগ ওঠে। ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর আইএফএল শৃঙ্খলা রক্ষা কমিটি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজার দেবরাজ চৌধুরী, এবং গোলরক্ষক কোচ অভ্র মন্ডলকে এক বছরের জন্য নির্বাসিত করে। দুই ফুটবলার মেহতাব সিং এবং ডিকাকে ১ ম্যাচ নির্বাচন এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই শাস্তির বিরুদ্ধে আইএফএ তে আবেদন করে ইস্টবেঙ্গল। সেই আবেদন নিয়ে শনিবার বিকেলে আলোচনায় বসেছিল আইএফএ-এর গভর্নিং বডি। সেখানেই শাস্তি কমে গেল দেবরাজ এবং অভ্রর। দুজনেরই নির্বাসন তুলে নিল আইএফএ।
ফুটবলারদের জরিমানার অর্থও কমে গেল। অনেকেই বলছে, এরকম শাস্তি না দিলেও পারত আইএফএ। স্টবেঙ্গলের দুই ফুটবলারেরও জরিমানা এক লক্ষ টাকা থেকে কমিয়ে ৭৫ হাজার টাকা করা হলো। তারা ইতিমধ্যেই একটি ম্যাচ নির্বাসনের জন্য খেলতে পারেননি। সোমবারের ম্যাচে খেলতে তাদের কোন সমস্যা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news