নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
মেদিনীপুরে তৃণমুলের সভায় নেতাদের ভাষণের খুব তেজ ছিল, কিন্তু তাদের ভাষণ শোনার লোক ছিলনা বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি ঝাড়গ্রামে পৌরসভা নির্বাচন বিষয়ক এক দলীয় আলোচনা সভায় যোগ দিতে এসে এই মন্তব্য করেন। তিনি বলেন, আসলে মানুষ তৃণমুল দলটিকে সন্দেহ করছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃনমূল সভায় লোক আনতে প্রচুর গাড়ি করেছিল। কিন্তু গাড়িতে লোক ছিলনা। মোড়ে মোড়ে ডিম-ভাত, মাংস-ভাত খাওয়ানোর ঢালাও ব্যবস্থা ছিল। তবুও সভা ফ্লপ হয়ে গেল। বিজেপি মানুষকে জল টুকুও দিতে পারেনি। তাও আমাদের লোক ভরে গিয়েছিল। শহরের ১০ কিমি দূর থেকে মানুষের জ্যাম ছিল।তবুও তৃণমূল বলছে ৬০ হাজার লোক হয়েছিল। তাই যদি হয়, তাহলে তৃণমূলের সভায় তার অর্ধেক লোক হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news