নিজস্ব সংবাদদাতা, মালদা:
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত সীমান্তে প্রবেশ করতে পারে জেএনবি সংগঠনের জঙ্গিরা। পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে ওই জঙ্গিরা, কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে এমনই সর্তকবার্তা এসেছে মালদা পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কাছে। সর্তকবার্তায় উল্লেখ রয়েছে সম্প্রতি উত্তরপ্রদেশের গোয়েন্দা বিভাগ ২জন জেএনবি জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গেছে। ১৫আগষ্টের আগে এই জঙ্গি সংগঠন ভারতে বড়সড় নাশকতা ঘটানোর ছক করেছে বলেও জানা গিয়েছে। তাই প্রশাসনকে সর্তক করে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জারি হয়েছে সীমান্তে লাল সর্তকতা। তাই মালদা জেলা পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে নজরদারি শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news