Breaking News
Home / TRENDING / তৃণমূলের সভার প্রস্তুতি তুঙ্গে

তৃণমূলের সভার প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার মেদিনীপুরে বিজেপির পাল্টা সভা করছে তৃণমূল। ১৬hya জুলাই যে কলেজ মাঠে প্রধানমন্ত্রী জনসভা করেছিলেন, সেখানেই হবে শাসক দলের জনসভা। জানা গিয়েছে, এই সভার মুখ্য উদ্দেশ্য বিজেপিকে লোকসভা ভোটের প্রচারের অ্যাডভান্টেজ পেতে না দেওয়া এবং বিরোধী শিবিরগুলো থেকে এবারের পঞ্চায়েতে নির্বাচিত সদস্যাদের সভায় হাজির করে তৃণমূলের পতাকা ধরিয়ে প্রতিপক্ষ বিজেপিকে দুর্বল করে দেওয়া। সভায় পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্যদের একটা অংশকে দলে টানতে তৃণমূল মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে দলেরই একটি সুত্র থেকে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর পালটা সভায় প্রধান বক্তা থাকছেন তৃণমূলের দুই তরুন নেতা শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দোপাধ্যায়। তাঁদের সামানে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের জয়ী সদস্যদের হাজির করে হারানো বোর্ড দখলের হিসাব মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *