Breaking News
Home / TRENDING / ৮ সপ্তাহেই ত্রিলোচনের মৃত্যুর তদন্ত শেষ করবে সরকার

৮ সপ্তাহেই ত্রিলোচনের মৃত্যুর তদন্ত শেষ করবে সরকার

 

নিজস্ব সংবাদদাতা

বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর রহস্যজনক মৃত্যুর তদন্ত ৮ সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আদালতে দাবি রাজ্যের। পাশাপাশি শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মৃতের বাবার দায়ের করা পুলিশি নিস্ক্রিয়তার মামলার শুনানিতে সরকারি কৌঁসুলি অভ্রতোশ মজুমদার আদালতে একটি মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করে জানান, ‘তদন্তের স্বার্থে এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আানা যাচ্ছে না। তবে ঘটনার তদন্ত করছে সিআইডি স্পেশাল তদন্তকারীরা।’ তিনি আরও জানান, ‘ঘটনায় তদন্তকারী অফিসাররা বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে যেগুলো ফরেনসিক ল্যাবটরিতে পাঠানো হয়েছে। এছাড়াও মৃতের ভিসেরা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবটরিতে সেটাও রিপোর্ট আসা বাকি। এবং মৃতের পরিবারের নিরাপত্তার জন্য সেখানে সারাক্ষণের জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *