ওয়েব ডেস্কঃ
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই দিশেহারা পাকিস্তান। সারা বিশ্বের দরজায় দরজায় ঘুরে মুখ ঘুরিয়ে অবশেষে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে সাহায্য ভিক্ষা চাইল পাকিস্তানে প্রতিনিধিরা।
রবিবার মালদ্বীপে আয়োজিত সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে যোগ দিয়ে কাশ্মীর প্রসঙ্গ তোলেন পাকিস্তানের প্রতিনিধিরা। ভারতীয় প্রতিনিধি হিসেবে সেখানে অংশগ্রহণ করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংহ। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়কে যেভাবে এখানে তোলা হচ্ছে, তার বিরোধিতা করছি।
কাশ্মীরীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তোলেন পাক প্রতিনিধি কাসিম সুরি। এর জবাবে হরিবংশ সিংহ প্রশ্ন তোলেন, এই দেশটির মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে কি? তিনি বলেন, গোটা বিশ্ব জানে নিজের দেশের একাংশকে কিভাবে গণহত্যা করেছিল এরা। এখন অবশ্য সে অংশটি বাংলাদেশে বলে সকলে চেনেন। তিনি আরও বলেন, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ‘আজাদ কাশ্মীরে’র প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আইনসভা সব আলাদা থাকলেও সেটি আলাদা দেশ বা প্রদেশ নয় অর্থাৎ পাকিস্তান এটাকে নিয়ে কি ভাবে, তা স্পষ্ট নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news