ওয়েব ডেস্ক:
দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আসছে আরও ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে বিরোধীদের দাবি কিছুটা হলেও মেনে নিল নির্বাচন কমিশন। সেই সূত্রে রাজ্যে আসছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী।
আগামী বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটের আগে থেকেই বিরোধীরা দাবি করে আসছিল প্রতিটি বুথে রাখাতে হবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রথম দফায় দেখা যায় কার্যত অর্ধেক বুথে কেন্দ্রীয় বাহিনী রেখে ভোটগ্রহণ করা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে বিরোধীদের দাবিকে এবার মান্যতা দিল কমিশন।
কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের আগেই রাজ্যে আসছে অতিরিক্ত ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে বিরোধীদের দাবি মতো সব বুথেই যে বাহিনী রাখা যাবে তার কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। এদিকে সব মিলিয়ে দ্বিতীয় দফায় রাজ্যের তিন কেন্দ্রের ভোটগ্রহণের জন্য বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯৪ কোম্পানি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news