Breaking News
Home / TRENDING / মাইসোরের মন্দিরের প্রসাদে বিষ মেশানোর মূলে লাভ ও ধোঁকা? জেনে নিন ক্লিক করে

মাইসোরের মন্দিরের প্রসাদে বিষ মেশানোর মূলে লাভ ও ধোঁকা? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

মাইসোরের চমরাজনগরে প্রসাদে বিষ কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। অভিযুক্ত ইম্মাদী মহাদেবস্বামীকে জেরা করে উঠে এল লাভ-সেক্স- ধোকার অ্যাঙ্গেল। জানা গিয়েছে, সালুরু মঠের ছোট সেবাইত মহাদেবস্বামীর সঙ্গে ট্রাস্টের সদস্যদের গণ্ডগোল চলছিল। মন্দিরের গোপুরম তৈরি নিয়ে আরেক সেবাইত চিন্নাপ্পির সঙ্গেও মহাদেবস্বামীর মনোমালিন্য হয়। এরপরই প্রতিশোধ নিতে নিজের প্রেমিকা তথা মন্দিরের ট্রাস্টের ম্যানেজারের স্ত্রী অম্বিকাকে প্রসাদে বিষ মেশানোর উপদেশ দেয়। তাঁর সঙ্গেই অম্বিকা বাজার থেকে মারণ কীটনাশক মোনোক্রোটোফোস কিনে আনে। এরপর ষড়যন্ত্রে নিজের স্বামীকেও জড়িয়ে নেয় অম্বিকা । সারই নির্দেশে পাচক মন্দিরের টমেটো ভাতের প্রসাদে বিষ মেশায় বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ। মূল অভিযুক্ত মহাদেবস্বামী ছাড়াও ঘটনায় অম্বিকা তার স্বামী মাধেশ ও মন্দিরের পাচক দুধিয়াকর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য মাইসোরের চমরাজনগরে মন্দিরের প্রসাদে বিষ মেশানোয় ১৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১০০রও বেশী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *