নিজস্ব সংবাদদাতা:
সরশুনা থানার রাখাল মুখার্জি রোডে মৃত মায়ের দেহ আগলে রাখল বাবা ও মেয়ে। আজ সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে ১০০ নম্বরে ডায়াল করে পুলিশকে জানায়। সরশুনা থানার পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ওই মহিলার নাম ছায়া চ্যাটার্জী। বয়স আনুমানিক ৮০ বছর।
ঘটনাচক্রে এ বছরই ফেব্রুয়ারি মাসে ওই একই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আরেকটি মৃত দেহ। সেটি ছিল ৫৬ বছর বয়সী ওই বাড়ির বড় ছেলে দীপাঞ্জন চ্যাটার্জীর। সেই সময় প্রায় তিন দিন মৃতদেহ আগলে রেখে দিয়েছিল পরিবারের প্রত্যেকে। প্রতিবেশীদের বক্তব্য এই পরিবারের সবাই মানসিকভাবে অসুস্থ, তাঁদেরকে সাহায্য করার কেউ নেই। মেয়ে নীলাঞ্জনার বাবার অবস্থা অত্যন্ত খারাপ, বলতে গেলে পুরো শয্যাশায়ী। আবাসনের বাসিন্দাদের দুশ্চিন্তা এভাবে ভুগতে ভুগতে তার বাবাও হয়তো ঠিক এইভাবে মারা যাবে। কারণ কোন খাবার দাবার সেই মতন পাচ্ছে না, ওষুধপত্র কিছুই পাচ্ছেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news