নিজস্ব সংবাদদাতা
তিন তালাক বিরোধী বিলের বিরোধীতা করে রাস্তায় নামলেন কয়েকশো মহিলা। বোরখা পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে জয়পুরের রাস্তায় মিছিল করেন তাঁরা। এই মহিলাদের দাবি, মুসলিম পার্সোনাল ল’কে বদলানো যাবে না। ১০ই মার্চ একই দাবিতে পুণেতে মিছিল করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা সদস্যরা। ৭ই মার্চ কলকাতাতেও এই বিলের বিরোধীতায় মিছিল করেছিলেন মুসলিম মহিলারা। প্রসঙ্গত, তিন তালাক বা তালাক-এ-বিদ্দতের বিরোধীতা করে অভিযুক্তের তিন বছরের সাজার দাবি করেছে মুসলিম উইমেন প্রোটেক্শন ফর রাইটস অন ম্যারেজ সংগঠন। ইতিমধ্যে লোকসভায় পাশ হয়ে গিয়েছে এই বিল। রাজ্যসভায় কিছুদিনের মধ্যেই পেশ করা হবে বিলটিকে। সেখানে বিলটি পাশ হলে সেটি আইন বলে গণ্য হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news