নিজস্ব সংবাদদাতা
সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে। তবে তাঁকে গ্রেফতার করা যাবে না। এদিন সিবিআই বনাম রাজীব কুমার মামলায় এমনই রায় দিল শীর্ষ আদালত। তবে মামলার পরবর্তী শুনানির দিন, ২০ ফেব্রুয়ারি হাজিরা দিতে হবে রাজীব কুমারকে, জানাল শীর্ষ আদালত। নিরপেক্ষ স্থান হিসাবে মেঘালয়ের শিলংয়ের সিবিআই দফতরে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, আদালত অবমাননার অভিযোগে ডিজি, সিপি ও মুখ্যসচিবকে ১৮ ফেব্রুয়ারি হলফনামা দিয়ে কারণ জানানোর নির্দেশ শীর্ষ আদালতের।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ দীপক গুপ্ত, সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সিবিআইয়ের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। অন্যদিকে রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সমস্যা কোথায় রাজীব কুমারের? তারপরেই সিবিআই এর পক্ষ থেকে তথ্য নষ্ট করার অভিযোগ তোলেন রাজীব কুমারের বিরুদ্ধে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশকে ‘নৈতিক জয়’ বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news