Breaking News
Home / TRENDING / কাকাবাবুকে টপকাতে পারলেন না, জেনে নিন জারোয়ার দ্বীপে গিয়ে কী হল মার্কিন পর্যটকের?

কাকাবাবুকে টপকাতে পারলেন না, জেনে নিন জারোয়ার দ্বীপে গিয়ে কী হল মার্কিন পর্যটকের?

ওয়েব ডেস্ক:
আন্দামানে জারোয়াদের দ্বীপে গিয়ে ফিরে এসেছিলেন কাকাবাবু। কিন্তু সেই সৌভাগ্য হল না আমেরিকার অ্যালাবামার ২৭ বছরের জন অ্যালেন চাউয়ের। নর্থ সেন্টিনেল আইল্যান্ডে আদিম আদীবাসীর ছোঁড়া তিরে মৃত্যু হয় তাঁর । তবে জনের দেহ এখনও দ্বীপ থেকে উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, ১৫ নভেম্বর প্রথম জারোয়াদের দ্বীপে ঢোকার চেষ্টা করেন জন। এখানে বলে রাখা ভাল, জারোয়ারা বাইরের জগতের এবং সংস্কৃতির সঙ্গে মেলামেশা পছন্দ না করায় সেখানে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করেছে সরকার। সেজন্যই জন ৭ মৎস্যজীবীকে ২৫ হাজার টাকা ঘুষ দিয়ে নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে যেতে বলে। দ্বীপের কাছাকাছি গিয়ে নিজের ডিঙ্গি নিয়ে দ্বীপের দিকে এগোতেই তির মারা হয় জনকে। কিন্তু সেই তির তাঁর হাতে থাকা বইয়ে লাগে। এরপর ফের দ্বীপের পথে রওনা হন জন। এরপর মৎস্যজীবীরা দেখেন জনের দেহ তুলে নিয়ে দ্বীপের ভিতরে ঢুকে যাচ্ছে জারোয়ারা। ফিরে এসে জনের এক বন্ধুর মারফত তাঁর পরিবারে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনা জানতে পেরে ওই ৭ মৎস্যজীবীকে আটক করে। এদিকে জনের দেহ উদ্ধার করতে নৃবিজ্ঞানীদের সাহায্য নিচ্ছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *