নিজস্ব সংবাদদাতা:
ফের অটো চালকের বিরুদ্ধে এক তরুণী যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। এমনকি অটোচালক ওই তরুনীর গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই তরুনী জয়পুরের বাসিন্দা। সল্টলেকে কাজ সেরে কেষ্টপুরে বাড়ি ফেরার জন্য অটো ধরেন তিনি। কিন্তু তার গন্তব্যে নিয়ে না গিয়ে ওই তরুনীকে নিউটাউনের ইডেন কোর্ট এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই অটো চালক। বাধা দিতে গেলে ব্যাপক মারধর করতে থাকে ।এমনকি তার গলা চেপে মেরে ফেলার চেষ্টাও করে বলে অভিযোগ।অভিযুক্ত অটো চালক ফোন কেড়ে নেয় তরুনীর কাছ থেকে। স্থানীয়েরা গোঙানোর আওয়াজ পেয়ে তরুণীকে উদ্ধার করে এবং অটো চালককে আটক করে নিউটাউন থানায় খবর দেয়।পুলিশ গিয়ে তাকে নিউটাউন থানায় নিয়ে আসে।ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news