Breaking News
Home / TRENDING / দিল্লিতে ঢুকেছে জৈশের ২ জঙ্গি, সতর্কতা জারি

দিল্লিতে ঢুকেছে জৈশের ২ জঙ্গি, সতর্কতা জারি

ওয়েব ডেস্ক:
দিল্লিত নাশকতা চালাতে ঢুকে পড়েছে জৈশ-এ-মহম্মদ গোষ্ঠীর দুই জঙ্গি। মঙ্গলবার দুই জঙ্গির ছবি প্রকাশ করে রাজ্যজুড়ে সতর্কতা জারি করল দিল্লি পুলিশ । কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে দিল্লি পুলিশকে জানানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতা চালাতে পারে এই দুই জঙ্গি। খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশের সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয়েছে। রাস্তায় রাস্তায় পুলিশ প্যাট্রলিং বাড়ানো হয়েছে। দিল্লি ঢোকার রাস্তায় গাড়িতে নাকা চেকিং শুরু হয়েছে। শহরের হোটেলগুলিতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কয়েকদিন আগেই আইবির কাছে দুই জঙ্গির একটি ছবি আছে যাতে দেখা যায় দুই জঙ্গি দিল্লি থেকে ৩৬০ কিমি দূরের মাইলস্টোনে হেলান দিয়ে রয়েছে। এরপরই সতর্কতা জারি করা হয়। উল্লেখ্য, অমৃতসরের নিরঙ্কারী ভবনে হামলার আগেই আইবি জানিয়েছিল জৈশ-এ-মহম্মদের ৬-৭জন জঙ্গি ভারতে ঢুকেছে। এরা দিল্লি সহ দেশের বড় শহরগুলিতে হামলা চালাতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *